অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

পাবনা প্রতিনিধি | ১৩ জুন ২০২২, ১১:১৮

সংগৃহীত

পাবনা সুজানগর উপজেলার পদ্মা নদীতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার (১২ জুন) দুপুরে উপজেলার লক্ষীপুর গ্রামে নদীর পাড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সেখানে ভুক্তভুগী কৃষকরা অভিযোগ করে বলেন, সুজানগর উপজেলার ভায়না, লক্ষীপুর, চলদা, চরতারাপুর, চর মানিকদীর, চরবিশ্বনাথপুরে একটি প্রভাবশালী মহল ইজারা নিয়ে পদ্মা নদীর বিভিন্ন জায়গা থেকে অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে বালু কেটে নেবার ফলে শত শত বিঘা আবাদি জমি ঝুঁকির মুখে পড়েছে। দুই ফসলী জমিতে পাট, ধান, বাদাম, তিল, ভূট্রা, পেয়াজ, রসুন, ছোলা সহ নানা ফসল আবাদ হয়। সাধারণ কৃষকদের একমাত্র জীবিকা নির্বাহ করে এই সকল চরের জমি দিয়ে।

অবিলম্বে এই অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ না হলে শত শত কৃষকের জমি নদীর গর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন নদীপাড়ের কৃষকরা। এজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

মানববন্ধনে বক্তব্য দেন, ইয়াছিন প্রমানিক, রশিদ আলী শেখ, আকবর মন্ডল, হাশেম শেখ, আমিরুল, হিলাল, বাচ্চু শেখ, নবী প্রমানিক সহ অনেকে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা