পাবনায় যৌন উত্তেজক সিরাপ জব্দ: কারখানা ম্যানেজারকে জেল-জরিমানা

পাবনা প্রতিনিধি | ১০ জুন ২০২২, ০৯:৩২

সংগৃহীত

পাবনায় অবৈধভাবে যৌন উত্তেজক সিরাপ তৈরি করার দায়ে ইমপেল ল্যাবরোটারি নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ও কারখানার  ম্যানেজারকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুন সরকার ও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খন্দকারের নেতৃত্বে ডিবি পুলিশ পাবনা সদর উপজেলার হিমাইতপুর ইউনিয়নের ইমপেল ল্যাবরোটারি কারখানায় অভিযান পরিচালনা করে। 

এ সময় অবৈধভাবে তৈরিকৃত মানবদেহের জন্য ক্ষতিকারক বিপুল পরিমাণ বিভিন্ন যৌন উত্তেজক জিনসিন সিরাপ , সরবত সহ বিপুল পরিমাণ ভায়াপেল টেবলেট উদ্ধার করা হয়। 

এ ঘটনায় তাক্ষণিক কোম্পানীর ম্যানেজার মিরাজুল ইসলামকে গ্রেফতার ও উক্ত কোম্পানীকে সিলগালা করা হয়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ‘ইমপেল ল্যাবরোটারি’ নামের একটি কারখানায় অভিযান চালানো হয়। এসময় কারখানা থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ  জব্দ করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো  তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা