ডেমরায় ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা-২০২২ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

সালে আহমেদ,ডেমরা | ১০ জুন ২০২২, ০৮:৩১

সংগৃহীত

"জনশুমারীতে তথ্য দিন,পরিকল্পিত উন্নয়নে অংশ নিন"এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর ডেমরায় আগামী ১৫-২১ জুন অনুষ্ঠিত জনশুমারী ও গৃহগণনা-২০২২ প্রকল্প বাস্তবায়ন করতে শুমারি গণনাকারী ও সুপারভাইজারদের চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) সকাল ১০ ঘটিকায় ডেমরার ৬৬ নং ওয়ার্ডের ডগাইর রুস্তম আলী স্কুলে চারদিন ব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। ৬৬ নং ওয়ার্ডের বামৈল ও ডগাইর ইউনিটের দায়িত্বপ্রাপ্তরা এতে অংশ নেন।দ্বিতীয় ধাপে ৯-১২ তারিখ পর্যন্ত সকল দায়িত্বপ্রাপ্তদের প্রশিক্ষণ হবে।

এ বিষয়ে জোনাল অফিসার মোঃ শফিকুল ইসলাম বলেন, আসন্ন ষষ্ঠ জনশুমারি সফল করতে আমাদের যা যা করার প্রয়োজন তা আমরা করবো। এবারের এই জনশুমারি অন্যান্য বারের চেয়ে আলাদা। কারণ এবারই দেশে প্রথমবারের মতো ডিজিটাল শুমারি অনুষ্ঠিত হতে যাচ্ছে; যেখানে সমস্ত তথ্য ট্যাবের মাধ্যমে সংগ্রহ করা হবে। ফলে শুমারির পর অতি অল্প সময়ে তথ্যগুলো সরকারী, বেসকারী প্রতিষ্ঠান নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবে।

আইটি সুপারভাইজার মোঃ সাইফুর রহমান বলেন, সরকারী নীতি নির্ধারণী গুরুত্বপূর্ণ ইস্যুগুলো বাস্তবায়নে এই জনশুমারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং আমরা যে সরকারী কাজে নিজেকে নিয়োজিত করেছি, সেখানে গাফলতি করার কোনো সুযোগ নেই।

প্রশিক্ষক হিসেবে ৬৬ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত জোনাল অফিসার হিসেবে উপস্থিত ছিলেন মোঃশফিকুল ইসলাম, আইটি সুপারভাইজার মোঃ সাইফুর রহমানসহ গণনাকারী, সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে ১৫ জন সুপারভাইজার ১০৫ জন গননাকারী প্রশিক্ষণ নিচ্ছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা