শিবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ১০ জুন ২০২২, ০০:৫৫

মরদেহ-ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার আঁখিরা ও সাতরশিয়া গ্রামে এ দুটি দুর্ঘটনা ঘটে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- আঁখিরা গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী গৃহিনী মেরিনা বেগম (৪০), একই গ্রামের মৃত জয়নাল ইসলামের ছেলে কৃষক খাইরুল ইসলাম (৪৮) এবং উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামের এরফান আলীর স্ত্রী সেমিয়ারা বেগম (৪০)।

উপজেলার চককীর্তি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শামীম রেজা বলেন, সকালে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছিল। এ সময় আঁখিরা গ্রামের মেরিনা ও প্রতিবেশী খাইরুল বাড়ির পাশে বাগানে আম কুড়াতে যান। বজ্রপাতে ঘটনাস্থলেই তারা মারা যান।

মনাকষা ইউপি সদস্য শাহারুল ইসলাম জানান, সকালে ঝড় ও বৃষ্টির সময় বাড়ির পাশে বাগানে আম কুড়াতে যান সেমিয়ারা। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল বলেন, “উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।”

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা