পাবনার মতিন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মানববন্ধন

পাবনা প্রতিনিধি | ৯ জুন ২০২২, ০১:১২

সংগৃহীত

পাবনার সাঁথিয়া উপজেলার আব্দুল মতিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। বুধবার (০৮ জুন) দুপুরে সাঁথিয়া উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত ৪ জুন শনিবার রাতে পৌরসভার ৩ নং ওয়ার্ডের আওলাঘাটা ঘোনারচর গ্রামে পূর্ব পরিকল্পিতভাবে নাগডেমরা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমানের সন্ত্রাসীরা মতিনকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন, নাগডেমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ, নাগডেমড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শুকুর মন্ডল, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কুরবান আলী ও নিহতের পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, নাগডেমরা ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের আধিপত্য বিস্তারের জেরে গত শনিবার রাতে আব্দুল মতিনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মামলার পর বর্তমান ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমানসহ দু’জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা