টাঙ্গাইলে ২০ কিলোমিটারজুড়ে যানজট, ভোগান্তি যাত্রীদের

সময় ট্রিবিউন | ৭ জুন ২০২২, ২২:০১

বৃষ্টি ও দুর্ঘটনায় যানজট। ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও দুর্ঘটনার কারণে টাঙ্গাইল মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানবাহন চলাচল করছে। এতে গভীর রাত থেকে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।

মঙ্গলবার (৭ জুন ) ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়ক থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারজুড়ে থেমে থেমে পরিবহন চলাচল করছে।

এর আগে সোমবার (৬ জুন) দিবাগত রাত ৩টার দিকে মহাসড়কের ভুঞাপুর লিংকরোডে এবং সেতুপূর্ব পাড়ে দুর্ঘটনার কারণে পরিবহনের চাপ বাড়ায় যানজটের সৃষ্টি হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান বলেন, ‘মধ্যরাতের দিকে মহাসড়কের ভূঞাপুর লিংকরোডে ছোট ট্রাকের সঙ্গে বড় ট্রাকের সংঘর্ষ হয়। এদিকে রাতেই বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড়ে আরেকটি দুর্ঘটনা ঘটে। এ ছাড়া, রাত থেকে ব্যাপক বৃষ্টির কারণে যানবাহনগুলো স্বাভাবিকের তুলনায় ধীরগতিতে চলাচল করেছে। এতে মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে গিয়ে যানজটের সৃষ্টি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট নিরসন হবে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা