ফরিদপুরের নগরকান্দায় কিশোরীর হাত-মুখ বেধে সংঘবদ্ধ ধর্ষণ

ফরিদপুর প্রতিনিধি | ৬ জুন ২০২২, ০৪:৪৫

সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দার চরযশোরদি ইউনিয়নের দহিসারা গ্রামের ‍১ কিশোরীর হাত-মুখ বেধে সংঘবদ্ধ ভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় ৩ যুবকের বিরুদ্ধে।

শনিবার (০৬ জুন) সন্ধ্যায় তাকে বাড়ির পাশের একটি পাটক্ষেতে হাত-মুখ বেধে সঙ্ঘবদ্ধভাবে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে ঐ ভুক্তভোগী কিশোরী।

পরে পরিবার ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা নগরকান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, স্থানীয় সাবেক চেয়ারম্যান পথিক তালুকদারের আপনভাই পলাশ তালুকদারের শ্যালক দহিসারা গ্রামের ইলিয়াস মোল্লার ছেলে নাফিজ মোল্লা (২০), দেলোয়ার মোল্লার ছেলে শাওন মোল্লা (১৮) ও একই গ্রামের ওয়াদুত মুন্সির নাতি ও পার্শ্ববর্তী সালথা উপজেলার বল্লোভদি গ্রামের মন্টু মোল্লার ছেলে সাগর মোল্লা (২০)। তাদের মেয়েকে বেশ কিছু দিন ধরে নানা ভাবে বিরক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলো। প্রস্তাবে রাজি না হলে এক পর্যায়ে গত শনিবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি পাটক্ষেতে জোরপূর্বক হাত-মুখ বেধে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে তারা।

এ ঘটনার অভিযুক্তদের কঠিন শাস্তি দাবী করে ভুক্তভোগীর পরিবার।

প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা স্বীকার করে নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন জানান, ভুক্তভোগী ও তার পরিবার ঐ রাতে থানায় এসে বিষয়টি আমাদের জানিয়েছে। মেয়েটি এখন ফরিদপুরে চিকিৎসাধীন রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 

ফরিদপুরের নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান বলেন, অপরাধী যেই হোক না কেনো পুলিশ তাদের আইনের আওতায় আনবে। এ ঘটনায় অভিযুক্ত কেউ ছাড় পাবে না।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা