ছিনতাইকালে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি | ৫ জুন ২০২২, ১৬:৪৮

সংগৃহীত

 নোয়াখালীর মাইজদী শহরে ছিনতাইকালে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলো নোয়াখালী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের আনোয়ার রশিদের ছেলে আতাউর রশিদ(১৯) ৮ নম্বর ওয়ার্ডের সোনাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ফাহাদ চৌধুরী হিমেল (১৯) ৬ নম্বর ওয়ার্ডের মতিপুর গ্রামের মৃত আব্দুল গোফরানের ছেলে আব্দুর রহমান মিশু (২৫) উপজেলার নেয়াজপুর ইউনিয়নের সাহাপুর গ্রামের শাহ মোয়াজ্জেম হোসেনের ছেলে খালেদ সাইফুল্লা ওরফে অনন্ত (১৯)।

রোববার (৫ জুন) সকালে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে গতকাল শনিবার সন্ধ্যার দিকে মাইজদী শহরে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ।  

বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় পথচারী আব্দুর রহীম শিল্পকলা একাডেমীর পাশ দিয়ে হেটে যাওয়ার সময় চার কিশোর গ্যাং সদস্যরা আবদুর রহীমের গতিরোধ করে তাকে মারধর করে তার হাতে থাকা স্যামসাং ফোন ও সাথে থাকা নগদ ৫হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। সাথে সাথে আব্দুর রহীম বিষয়টি প্রশাসনকে জানালে গোয়েন্দা পুলিশের অভিযানে ছিনতাইকৃত মুঠোফোন সহ জেলা শহরের একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।  

এসপি আরো জানায়, এ ঘটনায় ভুক্তভোগী আবদুর রহীমের অভিযোগের প্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাদেরকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।  

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা