মোংলায় জমি নিয়ে বিরোধ, আহত-১

আলী আজীম, মোংলা (বাগেরহাট) | ৪ জুন ২০২২, ০২:১৫

সংগৃহীত

বাগেরহাটের মোংলা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে ১জন নারী আহত হয়েছেন। উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত মুর্শিদা বেগম বর্তমানে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে মোংলা থানায় লিখিত অভিযোগ করেছেন আহতের স্বামী হারুন মোছাল্লি।

অভিযোগে জানা গেছে, বাঁশতলা গ্রামের মৃত গনি মুছাল্লির ছেলে হারুন মুছাল্লির সঙ্গে একই গ্রামের ইব্রাহীম মোছাল্লির ছেলে মোঃ রফিক মোছাল্লির দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। পূর্ব শত্রুতার জের ধরে রফিক মোছাল্লিসহ আরো ৭/৮ লোকজন নিয়ে হারুন মোছাল্লির বাড়িতে ঢুকে তার বিভিন্ন প্রজাতির গাঁছ কেটে ফেলে। এসময় তার স্ত্রী মুর্শিদা বেগম তাদের বাধা দিলে তারা তাকে বেধর মারপিট করে। তখন হারুন মোছাল্লির বড় ভাইয়ের ছেলের স্ত্রীর ডাক চিৎকারে স্থানিয়রা এগিয়ে এলে বিভিন্ন প্রকার ভয় ভিতি দিয়ে বিবাদিরা চলে যায়।

আহত মুর্শিদা বেগম বলেন, আমাদের বাড়িতে ঢুকে বাড়ির বেড়া ভাংচুর করতে গেলে আমি বাধা দিলে রফিক মোছাল্লি আমাকে ধাক্কা দেয়। তখন অন্যরা এসে আমাকে মারধর করে। 

এ বিষয়ে রফিক মোছাল্লির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বাড়িতে ছিলাম না। এ বিষয়ে আমি কিছুই জানিনা।

মোংলা থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এসআই রইচ উদ্দিন জানান, আমরা ঘটনাস্থলে গিয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা