পাবনায় বাস উল্টে নিহত ২, আহত ১৫

পাবনা প্রতিনিধি | ৩ জুন ২০২২, ০০:১৫

সংগৃহীত

পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস উল্টে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

বাসচালক বাস চালানোর সময় মোবাইল ফোনে কথা বলার সময় এ দুর্ঘটনা বলে জানিয়েছেন আহত যাত্রীরা।

বৃহস্পতিবার (০২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার মধুপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাবনার সুজানগরের সুলতানা খাতুন (২৭) ও আতাইকুলার মোর্শেদা বেগম (৭০)।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সময় সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে পাবনায় যাচ্ছিল মুহাম্মদ এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১৪-০৬৯৪) নামের একটি যাত্রীবাহী বাস।

পথিমধ্যে পাবনা-কাশিনাথপুর মহাসড়কের আতাইকুলার মধুপুর গোরস্তানের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই দুই নারী নিহত হন। গুরুতর আহত অন্তত ১৫ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মাধপুর হাইওয়ে পুলিশ দু'জনের মরদেহ উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, বাসের আহত যাত্রীরা পুলিশকে দিয়েছেন, বাস চালানোর সময় চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। যাত্রীরা নিষেধ করলেও শোনেননি তিনি। এ কারণে দুর্ঘটনা ঘটেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা