"বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ" বিষয়ে বক্তৃতায় বরিশালে প্রথম হল নিসা

মো. শফিকুল ইসলাম, পিরোজপুর প্রতিনিধি | ৩১ মে ২০২২, ০০:০৬

ছবিঃ সংগৃহীত

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নিসা বিনতে জাহিদ "বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ" বিষয়ে উপস্থিত বক্তৃতায় বরিশাল বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছে। সে ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।

গত রোববার( ২৯ মে) বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত উপস্থিত বক্তৃতা অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারীরা অংশ নেয়। এতে প্রথম স্থান অর্জন করে নিসা।

নিসার বাবা মোঃ জাহিদুল ইসলাম জানান, গত ১৮ মে ভান্ডারিয়া উপজেলা, ২৩ মে পিরোজপুর জেলা এবং ২৯ মে বরিশাল বিভাগে বক্তৃতায় প্রথম স্থান অর্জন করেছে নিসা।

ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহমুদ চৌধুরী জানান, নিসা মেধাবী ছাত্রী, বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছে। আগামী ৫ জুন জাতীয় পর্যায়ে অংশ নিবে। আশাকরি সেখানেও ভালো করবে নিসা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল আলম জানান, বৈশ্বিক করোনা মহামারির কারণে গত ২০২০ সালে অনুষ্ঠান হয়নি। এবছরে উপস্থিত বক্তৃতায় বিভাগীয় পর্যায়ে ভান্ডারিয়ার নিসা বিনতে জাহিদ প্রথম হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা