ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগ নেতা শাকিলের ইফতার বিতরণ

আনোয়ার হোসেন আকাশ, ঠাকুরগাঁও | ২২ এপ্রিল ২০২২, ১০:১৯

ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করেছেন পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক শাকিল। পবিত্র রমজান উপলক্ষে কর্মহীন, অসহায় ও দুস্থদের মাঝে নিজ উদ্যোগে ইফতার বিতরণ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও শহরের বিভিন্ন স্থানে প্রায় শতাধিক পথচারী, রিকশাচালক, অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

ইফতার হাতে নিয়ে রিকশা চালক জয়নাল আবেদিন বলেন, এই রোজায় কেউ এখন পর্যন্ত কিছু দিল না। আজ নাতির বয়সের পোলাপানগো আইসা দিয়া গেল ইফতার। আল্লাহ তাদের ভালা করুক।

ছাত্রলীগ নেতা শাকিল বলেন, বাংলাদেশ ছাত্রলীগ প্রতিটি সময় মানুষের পাশে ছিলো থাকবে। পবিত্র রমজানে অসহায়-দুঃস্থদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের দিক-নির্দেশনায় আজকে আমি নিজ উদ্যোগে ইফতারের ব্যবস্থা করেছি। সাধারণ মানুষের যেকোন প্রয়োজনে, সংকটে সবসময় পাশে থাকবে ছাত্রলীগ।

এসময় আরও উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও পৌর ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইশাবিন আলী, উপপাঠাগার বিষয়ক সম্পাদক সাবেক আবু শাহেদ, ক্রিয়া বিষয়ক সম্পাদক সাবেক সোহরাব,সিফাত,সাকিব,মাজেদ,লিয়ন সহ পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ৷



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা