রানীশংকৈলে সাপ্তাহিক হাটে ইজারা বেশি নেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আনোয়ার হোসেন আকাশ, ঠাকুরগাঁও | ২২ এপ্রিল ২০২২, ০৩:৫১

ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সাপ্তাহিক কাতিহার ও নেকমরদ হাটে গরু ছাগলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সমুহতে অতিরিক্ত ইজারা আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাণীশংকৈল উপজেলার সর্বস্তরের জনগণ ব্যানারে আয়োজিত পূর্ব ঘোষিত এ কর্মসুচি বৃহস্পতিবার (২১এপ্রিল) উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রায় শতাধিক মানুষের অংশ গ্রহণ ছিল।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রতিবাদ সমাবেশের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক দপ্তর সম্পাদক আরথান আলী,নন্দুয়ার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মনিরুজ্জামান বাবুল,ভুক্তভোগী ইউনুস ও রবিউল ইসলাম প্রমূখ।

প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, উপজেলার সাপ্তাহিক কাতিহার ও নেকমরদ হাটে গরু ২৩০ টাকার বদলে ৪০০ টাকা ছাগল ৯০ টাকার বদলে ১৫০ টাকা সাইকেল ১০০ টাকার বদলে ৩৫০ টাকাসহ বাজারের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীতে অতিরিক্ত ইজারা আদায় করা হয়। এ নিয়ে উপজেলা প্রশাসনকে অভিযোগ করলে কিছু টাকা জরিমানা করেই প্রশাসনের দায়িত্ব শেষ করেন। কিন্তু পরের হাটে আবারো অতিরিক্ত ইজারা আদায় করা হয়।

বক্তরা আরো বলেন,আমাদের মফস্বল এলাকা এমনিতেই সরকারী দরেই বেশি হয়ে গেছে তার উপর অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। তারা অবিলম্বে অতিরিক্ত ইজারা নেওয়া বন্ধ করার জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে উদাত্ত আহবান জানান। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একটি স্মারকলিপি দেওয়া হয়।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, হাটে অতিরিক্ত ইজারা আদায়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা