নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী | ১৫ এপ্রিল ২০২২, ০৩:০৮

ছবিঃ সংগৃহীত

নরসিংদীতে মঙ্গল শোভাযাত্রাসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরণ করা হয়েছে নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দ। এই উপলক্ষ্যে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নরসিংদী মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী শিল্পকলা একাডেমি প্রাঙ্গণের পলাশতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। শোভাযাত্রায় জেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেয়।

লোকজ সংস্কৃতিকে ধারণ করে এবারের মঙ্গল শোভাযাত্রা সাজানো হয়েছে টেপা পুতুল, মাছ, ঘোড়া ও পাখির প্রতিকৃতি দিয়ে। এর বাইরেও শোভাযাত্রায় অংশ নেয়া হাজারো মানুষের হাতে ছিল বিভিন্ন রকমের পুতুল, মুখোশ ও বিভিন্ন রকমের রঙিন প্লেকার্ড। শোভাযাত্রাকে ঘিরে নিরাপত্তায় ছিল জেলা পুলিশ, র‍্যাব, আনসার, স্কাউট, বিএনসিসি সদস্যসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।

বেলা সাড়ে ১১টায় নরসিংদী মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামের পাশে মাসব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারফ খান। নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা মনোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরল ইসলাম, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, সেক্টর কমান্ডার্স ফোরাম’৭১ নরসিংদী জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা