সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ ও তার স্ত্রীর নামে নির্মিত ভবনের নামকরণ বাতিল

ফরিদপুর প্রতিনিধি | ১১ এপ্রিল ২০২২, ২১:৩২

সংগৃহীত

সাবেক মন্ত্রী ও ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও তার স্ত্রী আফসানা মোশাররফের নামে করা ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের নতুন একটি ছাত্রাবাস ও একটি ছাত্রীনিবাসের নামকরণ বাতিল ঘোষণা করা হয়েছে।

রবিবার (১০ এপ্রিল) কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় আবাসিক ভবন দুটির নামকরণ বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহার সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী 'খন্দকার মোশাররফ হোসেন ছাত্রাবাস' এবং 'আফসানা মোশাররফ ছাত্রীনিবাস' র নামকরণ করার সিদ্ধান্ত হয়েছিল। ফরিদপুর শহরের সুধীসমাজ, সাংবাদিক ও রাজনীতিবিদদের মতামত এবং সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী ও ছাত্র নেতৃবৃন্দের লিখিত আবেদনের প্রেক্ষিতে আজ অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় ওই প্রস্তাব বাতিলের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, নতুন নামকরণ না হওয়া পর্যন্ত ভবন দুটি নবনির্মিত ছাত্রাবাস ও ছাত্রীনিবাস হিসেবে পরিচিত হবে। পরবর্তী সময়ে সর্বমহলের মতামতের আলোকে একাডেমিক কাউন্সিল ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের নতুন নামকরণ করা হবে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২