মামলা তুলে নিতে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সময় ট্রিবিউন | ৬ এপ্রিল ২০২২, ১০:৪৪

সংবাদ সম্মেলন

নারী নির্যাতনের মামলা তুলে নিতে বাদীকে প্রাণ নাশের হুমকি দিয়েছে বিবাদী এবং তার পুরো পরিবার।

বুধবার (৫ এপ্রিল) বিকেলে যাত্রাবাড়ী এলাকায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী জারা হায়াত। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জারা হায়াত বলেন, আমার স্বামী মোঃ সুজন সরকার (২৬) পিতা মৃত সফিকুল ইসলাম সরকার মাতা জোবেদা খাতুন। আমাকে প্রতিনিয়ত মানসিক ও শারীরিক নির্যাতন করে। আমি তাহার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করলে তিনি উক্ত মামলা তুলে নিতে বলে। তাহার প্রস্তাবে রাজি না হলে গত ২২ মার্চ সকাল ৯ ঘটিকায় আমাকে ভীষণ মারধর করে এবং আমার প্রাণ নাশের হুমকি দেয়। আমাকে মারধোর করে বাড়ি থেকে বেরিয়ে তিনি আমাকে কল করে বলে মামলা তুলে না নিলে আমার বড় ধরনের ক্ষতি করবে। এছাড়াও আমার স্বামী বিভিন্ন নারীদের সাথে প্রতারণা করেছে বলে অনেকে আমার কাছে জানিয়েছেন। এবং তাহার ফোনে অনেক নারীর সাথে অশ্লীন গোপন মুহূর্তের ছবি এবং ভিডিও আমি দেখেছি। তাকে এবিষয়ে প্রশ্ন করলে আমাকে আরও মারধর করেছে। এ ঘটনায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও প্রশাসনের মাধ্যমে জান-মালের নিরাপত্তায় জন্য আবেদন জানিয়েছি।

আমার স্বামী মোঃ সুজন সরকার পিতা মৃত মোঃ শফিকুল ইসলাম সরকার মাতা জোবেদা খাতুন সে আমাকে বিভিন্ন সময় মারধর করার কারণে ২৯ জানুয়ারি এ বিষয়ে ডেমরা থানায় নারী ও শিশু নির্যাতন ১১(গ) ধারায় একটি মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শেষে আসামি সুজন সরকার (২৬) কে গ্রেফতার করে আদালতে পাঠায়।

জারা হায়াত জানান, আদালতে পাঠানোর পর বিবাদীর পরিবার আপোষ করার আশ্বাস দিলে বাদী সংসার করার উদ্দেশ্যে আপোষের শর্তে বিবাদীর জামিন করায়।

তিনি বলেন, এর পরদিন থেকেই মামলা তুলে নেওয়ার জন্য নানা প্রকার ভয়-ভীতি দেখাতে থাকে। মামলা তুলে নিতে আমার উপর নানা রকম চাপ সৃষ্টি করে প্রাণ নাশের হুমকী দেয়। এ ঘটনায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও প্রশাসনের মাধ্যমে জান-মালের নিরাপত্তায় জন্য আবেদন জানিয়েছি। 

এ বিষয়ে বিবাদী সুজন সরকারকে কল দিলে তার মোবাইল নাম্বারটি বন্ধ ছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা