চিঠি লিখে কিশোরীর আত্মহত্যা, আসামি গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ১২ মার্চ ২০২২, ২২:৫৫

 চিঠি

জামালপুরের মেলান্দহে ‘ধর্ষণের শিকার’ কিশোরীর আত্মহত্যার ঘটনায় আসামি তামিম আহম্মেদ স্বপনকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১২ মার্চ) সকালে ময়মনসিংহ থেকে স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন, র‍্যাব-১৪ সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।

কিশোরীকে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ এনে মেলান্দহ থানায় একটি মামলা করেছেন স্কুলছাত্রীর বাবা। মামলার একমাত্র আসামি তামিম আহম্মেদ স্বপন (২৫)। সে উপজেলার সাধুপুর কান্দাপাড়া এলাকার মো. খোকার ছেলে।

নিহত স্কুলছাত্রীর বাবা জানান, বৃহস্পতিবার সকালে খাওয়া শেষে স্কুলে চলে যায় তার মেয়ে। বিকেল সাড়ে তিনটার দিকে স্কুল থেকে বাড়িতে এসে দুপুরের খাবার খেয়ে তার কক্ষে শুয়ে পড়ে। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘুম থেকে না উঠলে তার মা ডাকতে গেলে কক্ষে গিয়ে দেখেন ঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে মেয়ে ঝুলে আছে।

এসময় মা চিৎকার করে উঠলে স্থানীয়রা এসে কিশোরীকে নামিয়ে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর আগে একটি চিরকুটে ধর্ষকের নাম উল্লেখ করে সেই কিশোরী লিখে গেছেন, অপমান সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা