রাণীশংকৈলে ফের ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার

আনোয়ার হোসেন আকাশ, ঠাকুরগাঁও | ২৮ জানুয়ারী ২০২২, ০২:১৫

ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গত ২৫ জানুয়ারি রাতে ৭৬ টি ইয়াবাসহ দুজন আটকের একদিন পর ফের ৪৭ টি ইয়াবা ট্যাবলেটসহ হাফিজদ্দীন ও পলাশ মিয়া নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার সময় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন রানীশংকৈল পৌরসভার ১নং ওয়ার্ড মুক্তাপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে হাফিজদ্দীন (৪২) ও ৯নং ওয়ার্ড কুলিকপাড়ার বাচ্চু মিয়ার ছেলে পলাশ মিয়া।

এব্যাপারে তাদের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

পৌরসভার মুক্তাপড়া গ্রামে হাফিজউদ্দিন এর বসতবাড়ীর ভিতর আঙ্গিনা হতে তাদের আটক করা হয়। এসময় তাদের শরীর তল্লাশি করে ৪৭টি ইয়াবা ট্যবালেট ও মাদক বিক্রির ১৯০০ টাকা জব্দ করা হয়।

থানা পরিদর্শক (ওসি) এসএম জাহিদ ইকবাল জানান ৪৭ টি ইয়াবা ট্যাবলেট সহ ২জনকে হাতে নাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ আইনে মামলা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বৃহস্পতিবার সকালে তাদের ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ‘উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সজাগ রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত সোমবার (২৫ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে ৭৬টি ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন পৌর শহরের রাজবাড়ী দোশিয়া এলাকার মিঠুন ও পশ্চিম ভান্ডারার শাহ জামাল। ‘মিঠুন ও শাহ জামালকে পৌরশহরের রাজবাড়ী ফিরোজা মার্কেটের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।’

এ সময় শরীর তল্লাশি করে মিঠুনের কাছে ২২টি ও শাহ জামালের কাছ থেকে ৫৪টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা