রংপুরে বাসচাপায় অটোরিকশা চালকসহ নিহত ৪

সময় ট্রিবিউন | ২৪ জানুয়ারী ২০২২, ১০:২৭

ছবি সংগৃহীত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট:

রংপুরের কাউনিয়া উপজেলায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ ৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

রোববার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের নব্দীগঞ্জ বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মরদেহসহ আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহত চারজনের মধ্যে ঘটনাস্থলের পার্শ্ববর্তী এলাকা তালুক উপাশু গ্রামের অনীল চন্দ্র (৪৫) ও খুলনার পাইকগাছা উপজেলার সদানন্দ নন্দীর ছেলে পবিত্র নন্দী। তিনি একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন। এ ছাড়া বাকি দুজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

মাহিগঞ্জ থানার ওসি মাহফুজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লালমনিরহাট জেলার বুড়িমারী স্থলবন্দরগামী মানিক এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাস নগরীর নব্দীগঞ্জ এলাকায় পৌছালে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটো রিকশার চালকসহ ৪ জন নিহত হন। নিহতের মধ্যে তিনজন ওই অটোরিকশার যাত্রী ছিলেন। এছাড়া অটোরিকশায় থাকা আহত ৩ যাত্রীকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে তবে ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাসেল আহমেদ জানিয়েছেন আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক।#

রাব্বী হাসান সবুজ



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা