আনোয়ারায় ইউপি নির্বাচনে সংঘাতে নিহত ১

সময় ট্রিবিউন | ৬ জানুয়ারী ২০২২, ০২:৪২

চট্টগ্রামের আনোয়ারায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই প্রার্থীর কর্মীদের সংঘাতের মধ্যে অংকুর দত্ত নামে একজন নিহত হয়েছেন।

বুধবার বেলা ১১টার দিকে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা এলাকায় এ ঘটনা ঘটে।

আনোয়ারা থানার পরিদর্শক মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত অংকুর দত্ত (৩৫) সিংহরা দত্ত বাড়ি এলাকার নেপাল দত্তের ছেলে। সকালে সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাওয়ার সময় তিনি সংঘার্ষের মধ্যে পড়েন।

পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, ওই কেন্দ্রের এক কিলোমিটার দূরে সদস্য পদের দুই প্রার্থীর সমর্থকরা মারামারিতে জড়ায়। এ সময় পিটিয়ে গুরুতর আহত করা হয় অংকুরকে। প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, চাতরী ইউনিয়ন পরিষদের সদস্য পদের প্রার্থী ধনঞ্জয় বিশ্বাস ও রঘুনাথ সরকারের সমর্থকদের সংঘর্ষের মধ্যে একপক্ষের লোকজন ইট ও লাঠি দিয়ে পিটিয়ে অংকুরকে জখম।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা