রাণীশংকৈলে ২০ ভিক্ষুককে গরু দিলেন ডিসি

আনোয়ার হোসেন আকাশ, ঠাকুরগাঁও | ৩ জানুয়ারী ২০২২, ১০:৩০

ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার (০২ জানুয়ারি) জাতীয় সমাজসেবা দিবসে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ২০ জন ভিক্ষুকের মাঝে ১টি করে গরু বিতরণ করা হয়। ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ভিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে গরু বিতরণ করা হয়েছে।

গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন ভিক্ষুকদের মাঝে গরু বিতরণ এটি একটি সরকারের চলমান প্রক্রিয়া, আর নতুন করে কেউ যেন ভিক্ষাবৃত্তি না করে সে দিকে খেয়াল রাখতে হবে। এসময় একজন জাত ব্যবসায়ী (খগেশ্বর) ভিক্ষুককে তিরস্কার করেন এবং তাকে ভিক্ষা বৃত্তি ছেড়ে দেওয়ার কথা বলেন। অপর একজন (ফাতেমা) ভিক্ষুককে তার ছেলের কাছে রেখে দেওয়ার জন্য জনপ্রতিনিধিদের অনুরোধ করেন।

উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান নাইন কবির স্টিভ'র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান থানা পরিদর্শক (ওসি) এসএম জাহিদ ইকবাল প্রমূখ।

ভিক্ষুকদের গরু বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা