নৌকার প্রার্থীর প্রচারণায় প্রিজাইডিং অফিসার

আনোয়ার হোসেন আকাশ, ঠাকুরগাঁও | ২৫ ডিসেম্বর ২০২১, ০৪:৩৬

ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে আকঁচা ইউনিয়নে প্রার্থীর সঙ্গে নির্বাচনী প্রচারণায় সে ইউনিয়নে নির্বাচনী কেন্দ্রের দায়িত্ব পাওয়া একজন সহকারী প্রিজাইডিং অফিসারকে দেখা গিয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা হচ্ছে। এই সহকারী প্রিজাইডিং অফিসারের নাম কৃষ্ণচন্দ্র মালাকার। তিনি আকচা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাংরাই পুকুর শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সদর উপজেলার আকচা ইউনিয়নের নৌকা প্রার্থী সুব্রত কুমার বর্মণের বিভিন্ন প্রচারণায় তাকে দেখা যায়। একই দিন কৃষ্ণচন্দ্র মালাধার সহ আরও তিন প্রিজাইডিং অফিসারের বিষয়ে লিখিত আবেদনে রিটার্নিং কর্মকর্তার কাছে আপত্তি জানিয়েছেন সেই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সালাইউদ্দিন বাদশা।

আপত্তি করে আবেদন করা অন্য তিনজন হলেন, আকচা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আব্দুল রশিদ মহাবিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং এর দায়িত্ব পাওয়া শান্তানু সেন, ৪নং ওয়ার্ডের দক্ষিণ বঠিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং এর দায়িত্ব পাওয়া জয়ন্ত কুমার রায় ও ৫নং ওয়ার্ডের পণ্ডিত সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের শঙ্কর রায়।

এদিকে কৃষ্ণচন্দ্র মালাধারের সঙ্গে নৌকার প্রার্থী সুব্রত চেয়ারম্যানের প্রচারণায় অংশ নেওয়ার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর জেলাজুড়ে আলোচনা-সমালোচনার শুরু হয়।

এ ব্যাপারে কৃষ্ণচন্দ্র মালাধারের সঙ্গে আলাপকালে তিনি প্রথমে জানান, পাওনা টাকা আনতে পিয়েছিলেন কিন্তু প্রচারণায় অংশ নেননি। পরে আবার বলেন, আগে প্রচারণায় গিয়েছি। কিন্তু এখন যাইনা। কালরাতেও তারা আমাকে ডাকতে এসেছিলো। কিন্তু আমি যাইনি।

এই বিষয়ে নৌকার প্রার্থী সুব্রত কুমারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কিছু বলতে রাজি হননি।

আপত্তিপত্র পাওয়ায় বিষয়টি নিশ্চিত করে আকচা ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা শরিফুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর থেকেই খোঁজ নেওয়া শুরু করেছি। খোঁজ নিয়ে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা