ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নৌকার প্রার্থীর ভবনে হামলা

টাঙ্গাইল প্রতিনিধি | ২৪ ডিসেম্বর ২০২১, ০৬:২৪

ছবিঃ সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইলে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে হামলা, দোকানপাট ও ইউনিয়ন পরিষদ ভবনে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলায় গ্রাম পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাচটিকড়ির এলাকার লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ফজল হক বলেন, নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ শরিফ হোসেনসহ কয়েকজন পরিষদের সামনে বসে ছিলেন। এ সময় আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা মিছিল ও লাঠি সোটা নিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই মিছিলে থাকা লোকজন চেয়ারম্যান ও পরিষদে হামলা চালায়। এছাড়া পাশের বেশ কিছু দোকানপাটে ভাংচুর চালায়। এ সময় পরিষদের সামনে থাকা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়। তাদের বাধা দিলে গ্রাম পুলিশ সদস্যদের উপর হামলা এবং ইটপাটকেল ছুড়তে থাকে। এতে গ্রাম পুলিশ ফারুক আহত হয়েছেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আজহারুল ইসলাম সরকারের মোবাইলে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা