চাঁপাইনবাবগঞ্জের মোবারকপুর ইউনিয়ন পরিষদে দুদকের অভিযান

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ২৪ আগষ্ট ২০২২, ০৪:০৮

সংগৃহীত

বিধবা ভাতা নিয়ে জালিয়াতির অভিযোগে মোবারকপুর ইউনিয়নে অভিযান চালিয়েছে দুদক এমনটাই জানিয়েছে দুদকের জনসংযোগ বিভাগ।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নে স্বামী বেঁচে আছে এমন অর্ধশত নারীর বিরুদ্ধে বিধবা ভাতা নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে বিধবা ভাতা নিয়ে সেখানে জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে বলে জানায় দুদকের জনসংযোগ বিভাগ।

জনসংযোগ বিভাগ জানিয়েছে, রোববার সকালে দুদকের উপসহকারী পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে উপসহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন ও সহকারী পরিদর্শক মো. মাহবুবুর রহমানের সমন্বয়ে গঠিত এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।

অভিযোগ থেকে জানা যায়, ইউনিয়ন পরিষদ সদস্য মো. অলিউর রহমান এবং সাবেক মহিলা সদস্য সাহেলা বেগমের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে কিছু নারীকে তাদের স্বামী জীবিত থাকা সত্ত্বেও বিধবা ভাতার কার্ড করে দেওয়ার অভিযোগ পায় দুদক। এর পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়।

এনফোর্সমেন্ট সূত্রে জানা যায়, ‍দুদকের অভিযান পরিচালনাকারী টিম উপজেলা সমাজসেবা অফিস থেকে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে এবং উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাসের সঙ্গে এ বিষয়ে কথা বলে তার বক্তব্য রেকর্ড করে। সংগৃহীত নথিপত্র থেকে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

অভিযোগের বিষয়ে ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মাহামুদুল মিঞা সঙ্গে কথা বলেন এনফোর্সমেন্ট টিম। দুদক টিমকে মাহামুদুল মিঞা জানান, তার সময়ে এ রকম অনিয়ম হয়নি। তিনি চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া দুদকের পক্ষ থেকে অনিয়ম যেন না হয় সে বিষয়ে সতর্ক করা হয় তাকে।

দুদকের জনসংযোগ শাখা জানায়, এনফোর্সমেন্ট টিম নথিপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর কার্যকরী পদক্ষেপ গ্রহণের সুপারিশসহ প্রতিবেদন দাখিল করবে শিঘ্রই।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব