ঘুষ গ্রহনের দায়ে সোনাইমুড়ী থানার এসআই  ক্লোজড

জেলা প্রতিনিধি, নোয়াখালী | ৭ মে ২০২১, ০৯:১৫

ছবিঃ সংগৃহীত
সেবা গ্রহিতাদের সাথে অসাদাচরণ এবং  জনসাধারণকে হয়রানির অভিযোগের ভিত্তিতে নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার রেজাউল করিমে নামে এক এস আইকে সোনাইমুড়ী থানা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
 
জানা যায় গত মঙ্গলবার রাতে এসআই রেজাউল করিম বেগমগঞ্জ উপজেলার  চৌমুহনী বাজারের এক  পল্লী বিদ্যুৎ ডিলারের মালবাহী ট্রাক আটক করে এবং গাড়ীতে থাকা মালামাল অবৈধ দাবী করে ৫ লক্ষ টাকা ঘুষ চায়। ঐ ডিলারের নিকট থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা আদায় করে পরবর্তীতে ডিলার থেকে আরো টাকা আদায় করার জন্য চাপ সৃষ্টি করলে তিনি বিষয়টি নোয়াখালীর  পুলিশ সুপার আলমগীর হোসেনকে অবহিত করেন।
 
পুলিশ সুপারের নির্দেশে ঘটনার সত্যতা যাচাই করার জন্য  কিছুক্ষণ পর  চাটখিল-সোনাইমুড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  সাইফুল ইসলাম অভিযুক্ত এস আই রেজাউল করিমের অফিসের ড্রয়ার তল্লাশি করে ঘুষের টাকা জব্দ করেন। পরে নোয়াখালী জেলার পুলিশ সুপার আলমগীর হোসেনের নির্দেশে এসআই রেজাউল করিমকে নোয়াখালী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
 
চাটখিল-সোনাইমুড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, এসআই রেজাউলের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে এবং অভিযোগ প্রমানিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর