ঠাকুরগাঁওয়ে বোরো ধানের বাম্পার ফলন

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও | ২৯ এপ্রিল ২০২১, ২৩:২৪

ছবিঃ সংগৃহীত
সারা বাংলাদেশের কৃষিখাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ঠাকুরগাঁও জেলা। কৃষিপ্রধান এ অঞ্চলের মাটিতে চাষ হচ্ছে নানান ধরণের কৃষিপণ্য। যার একটি অংশ দখল করেছে বোরো ধান চাষ। এবারে বোরো ধানকে ঘিরে মাঠ গুলোতে দোল খাচ্ছে প্রান্তিক কৃষকের সোনালী স্বপ্ন। এ বছরে আবহাওয়া অনুকূলে থাকলে বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন এলাকার প্রান্তিক চাষীরা।
 
উপজেলার শিবগঞ্জ, পিরগঞ্জ, মোহাম্মদপুর, জামালপুর ও আউলিয়াপুরের মাঠগুলোতে যেন সবুজের সমারোহ। আদিগন্ত মাঠ জুড়ে চাষ হয়েছে বোরো ধানের। মাঠের দিকে তাকালে যেমন চোখ জুড়ে যায়, তেমনিধানের ফলনের মাত্রার দিকে তাকালেও যেন এক আত্মতৃপ্তি আসে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকলে এবং প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন এলাকার ধান চাষীরা।
 
উপজেলার আউলিয়াপুর গ্রামের ধানচাষী আব্দুর রহমান বলেন, চলতি বছরে ধানের তেমন কোন রোগ বালাই না থাকার ফলে গত বছরের ন্যায় এবারো ধানের বাম্পার ফলন দেখা যাচ্ছে। তবে প্রাকৃতিক দুর্যোগ না হলে গত বছরের ন্যায় এবারো ধানের বাম্পার ফলন সহ উচ্চ দামে বোরো ধান বিক্রয় সম্ভব হবে।
 
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবু হোসেন জানান, চলতি বছরে এ উপজেলায় মোট ২৫ হাজার ৬৪০ হেক্টর জমিতে চাষ হচ্ছে বোরো ধান। এ বছরে আবহাওয়ার অবনতি না হলে প্রতি বিঘায় ২৫/৩০ মন হারে ধান উৎপাদন হতে পারে।
 
সব মিলিয়ে আবহাওয়ার অবনতি না ঘটলে এ বছরে বোরো ধান চাষে ব্যাপক লাভবান হতে পারেন এলাকার প্রান্তিক কৃষকরা। তবে ঠাকুরগাঁও জেলায় মোট বোরো হয়েছে ৫৮ হাজার ৬৪০ হেক্টোর।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর