মহাকাশ স্টেশন থেকে নিরাপদে ফিরল ৩ নভোচারী

সময় ট্রিবিউন | ১৮ এপ্রিল ২০২১, ২২:৩৩

ছবি: ইন্টারনেট

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে নিরাপদেই পৃথিবীতে ফিরে এসেছেন তিন নভোচারী। এরা হলেন, রুশ নভোচারি সের্গেই রিঝিকভ ও সার্গেই কুদসিভিরার্চিকভ এবং যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার নভোচারী কেট রুবিনস।

রাশিয়ার সয়ুজ মহাকাশযানের মাধ্যমে পৃথিবীতে ফেরেন তারা। স্থানীয় সময় শনিবার বিকাল ৪টা ৫৫ মিনিটে তারা সয়ুজ এমএস-১৭ মহাকাশ যানে করে কাজাখস্তানে নামেন বলে জানিয়েছে রাশিয়ার রসকোমোস মহাকাশ সংস্থা। জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদের মধ্যে অণুজীববিজ্ঞানী রুবিনস মহাশূন্যে ডিএনএ সিকোয়েন্স করা প্রথম ব্যক্তি। ২০১৬ সালে ওই যুগান্তকারী কাজটি সম্পন্ন করেছিলেন তিনি। এই তিন জন ২০২০ সালের মধ্য-অক্টোবর থেকে মহাকাশ স্টেশনে ছিলেন।

এই মিশনের মাধ্যমে রাশিয়ার মহাকাশযানে যুক্তরাষ্ট্রের নভোচারীদের মহাকাশভ্রমণের ইতি টানা হয়। ইতোমধ্যে নিজেদের নভোচারীদের মহাশূন্যে পাঠানোর সক্ষমতা ফের পুনরুজ্জীবিত করেছে যুক্তরাষ্ট্র।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা