স্ট্রবেরি মুন দেখা যাবে আগামীকাল

সময় ট্রিবিউন | ২৩ জুন ২০২১, ১৮:৫৭

ছবি : ইন্টারনেট

প্রায় মাসখানেক আগে সবাই দেখেছিলো সুপার মুন। সেটি ছিল ব্লাডমুন বা রক্তচন্দ্র। সেদিনই হয় বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এর কিছুদিন পরে হয় সূর্যগ্রহণ। এবার আরও একটি ঘটনার সাক্ষী হতে চলছে মানুষ।

আগামীকাল বৃহস্পতিবার (২৪ জুন) বছরের শেষ সুপার মুন দেখা যাবে। এদিন চাঁদ লালচে বর্ণ ধারণ করবে। তাই এটিকে স্ট্রবেরি মুন বলা হচ্ছে। অন্যদিনের তুলনায় এদিন প্রায় ১২ শতাংশ বড় দেখাবে চাঁদ।

বৃহস্পতিবার (২৪ জুন) রাত ১১টা ১৫ মিনিট থেকে দেখা যাবে স্ট্রবেরি মুন। চলবে রাত ২টা ৩৫ মিনিট পর্যন্ত।

সাধারণত পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় ৪ লাখ ১০ হাজার কিলোমিটার। কিন্তু সুপার মুনের ক্ষেত্রে এই দূরত্ব কমে ৩ লাখ ৫৬ হাজার ৭০০ কিলোমিটারে নেমে আসে। চাঁদ পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে। কক্ষের মাঝামাঝি চলে এলে চাঁদের দূরত্ব কমে যায়। তখন চাঁদ বড় দেখায়।

পৃথিবীর ছায়ায় যখন চাঁদ পুরোপুরি ঢাকা পড়ে, তখন হয় চন্দ্রগ্রহণ। এই সময় সূর্যের সাত রঙের মধ্যে থাকা লাল রঙের তরঙ্গ পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে চাঁদে পৌঁছে যায়। তাই পূর্ণ গ্রহণের সময় চাঁদ লাল রঙের লাগে। তবে এদিন গ্রহণ না থাকলেও লালচে চাঁদ দেখা যাবে।

তবে মার্কিন আদিবাসী সম্প্রদায় কৃষিকাজ শুরুর এই মৌসুমে স্ট্রবেরি চাষ করে। সেই কারণে এই সময়ের সুপার মুনকে তারা স্ট্রবেরি মুন বলে থাকেন। পৃথিবীর বিভিন্ন জায়গাতেই এই সুপার মুনের ভিন্ন ভিন্ন নাম রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা