হোয়াটসঅ্যাপে এলো নতুন ফিচার, এবার ভিডিও কলে বাজবে মিউজিক

তথ্যপ্রযুক্তি ডেস্ক | ১০ জানুয়ারী ২০২৪, ১২:১৭

হোয়াটসঅ্যাপে এলো নতুন ফিচার, এবার ভিডিও কলে বাজবে মিউজিক

বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে এলো নতুন ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও কল চলাকালীন মিউজিক অডিও শেয়ার করতে পারবেন। ফলে গ্রুপ কলই হোক বা ওয়ান অন ওয়ান সবক্ষেত্রেই ভিডিও কলিংয়ের অভিজ্ঞতা আরও মধুর হবে।

কয়েক দিন আগেই হোয়াটসঅ্যাপ এমন একটা ফিচার নিয়ে এসেছিল, যার মাধ্যমে ব্যবহারকারীরা ফোন নম্বর ছাড়াই কানেক্ট করতে পারবেন। পাশাপাশি ব্যবহারকারীর চোখে যাতে বেশি চাপ না পড়ে, তার জন্য ডার্ক মোডও নিয়ে আসা হয়েছে। এবার নতুন একটি রিপোর্ট থেকে জানা গেল, মেটার নিজস্ব প্ল্যাটফর্মটি গ্রাহকদের ভিডিও কলিংয়ের জন্য মিউজিকও বাজাতে দেবে।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ফিচারটি আপাতত টেস্টিংয়ের পর্যায়ে রয়েছে। একজন অংশগ্রহণকারী যখন ভিডিও কল চলাকালীন তার স্ক্রিন শেয়ার করেন, সে সময় মিউজিক প্লে করতে পারেন ডিভাইস থেকে এবং সেই কলেই মিউজিকটি সরাসরি বাজতে থাকবে। এক্ষেত্রে মনে রাখা জরুরি যে, এই ফিচারটি শুধুই ওয়ান অন ওয়ান কলে সীমাবদ্ধ নয়। গ্রুপ ভিডিও কলের ক্ষেত্রেও ফিচারটি চালু হবে।

এই ফিচারের আর একটি সুবিধা হল, কল চলাকালীন ব্যবহারকারীরা একে অপরের ভিডিও দেখতে পাবেন, শেয়ারও করতে পারবেন। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ভিডিও প্লেব্যাক এক্সপিরিয়েন্স সিঙ্ক্রোনাইজ করে রাখতে পারবেন। ভার্চুয়াল মুভি ওয়াচিং থেকে শুরু করে অনলাইন সেশনসহ আরও নানাবিধ কনটেন্ট শেয়ারিং অ্যাক্টিভিটি এর মাধ্যমে করা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব