ফেসবুকের হাইলাইটসের নোটিফিকেশন বন্ধে করণীয়

তথ্যপ্রযুক্তি ডেস্ক | ১৩ ডিসেম্বর ২০২৩, ০৮:২৮

ফেসবুকের হাইলাইটসের নোটিফিকেশন বন্ধে করণীয়

আমাদের প্রতিদিনের অনেক কাজের সঙ্গেই জড়িয়ে গেছে এই ফেসবুক। অনেকেই ফেসবুক ব্যবহার ছাড়া একটি দিনও কল্পনা করতে পারেন না। এটি কারও কারও জন্য বিনোদনের মাধ্যম হলেও অনেকের জন্যই কার্যকরী যোগাযোগ মাধ্যম। ফেসবুকে অযথা নোটিফিকেশন কেউ পছন্দ করেন না। কিন্তু কখনো কখনো এর সম্মুখীন হতে হয়।

ফেসবুকের হাইলাইটস অপশন এখন অনেকের জন্য বিরক্তির কারণ। বিষয়টি হলো, আপনার ফেসবুক পোস্টের কমেন্ট সেকশনে ‌highlights লিখে কমেন্ট করলে তা বন্ধু তালিকায় থাকা সবার কাছে নোটিফিকেশন আকারে যাবে। এতে আপনার পোস্টের প্রতি সবার মনোযোগ নিয়ে আসা অনেকটা সহজ হবে। আর এই সুযোগটিই কাজে লাগানোর চেষ্টা করছেন অনেকে। বন্ধু তালিকায় থাকা এমন অনেকের কারণে অনেক বেশি নোটিফিকেশন আসায় বিরক্ত হচ্ছেন কেউ কেউ।

আপনারও কি যখন তখন হাইলাইটস এর নোটিফিকেশনও আসে? আর এ কারণে আপনি যার পর নাই বিরক্ত? মাথা ঠান্ডা রাখুন। সব সমস্যারই সমাধান আছে। আপনি যদি হাইলাইটস এর নোটিফিকেশন দেখতে না চান, ফেসবুক আপনাকে সেটি দেখাবে না। সেজন্য আপনাকে করতে হবে কয়েকটি কাজ। শুধু আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করে এই কাজগুলো করলেই আর কখনো হাইলাইটস এর নোটিফিকেশনের কারণে বিরক্ত হতে হবে না।

ফেসবুকের Settings and privacy অপশনে যান। সেখান থেকে Settings>Notifications>Tags -এ গিয়ে Batch mentions অফ করে দিন। মাত্র এই কয়েকটি ক্লিকেই আপনি এ ধরনের নোটিফিকেশন থেকে রেহাই পাবেন। আপনাকে আর নতুন করে বিরক্ত হতে হবে না



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব