ত্বক, চুল ও নখের হাল অবস্থা জানাবে গুগলের এআই টুল

সময় ট্রিবিউন | ২২ মে ২০২১, ১৯:১৭

ছবি: ইন্টারনেট

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর একটি টুল আনার কথা জানিয়েছে টেক জায়েন্ট গুগল। ডার্মাটোলজি অ্যাসিস্ট্যান্ট নামের এই টুলটির সাহায্যে ত্বক, চুল ও নখের হাল অবস্থা জানা যাবে।

এই প্রযুক্তি চালু হলে ডিজিটাল চিকিৎসা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।এর ফলে কোনো রোগী তার ত্বক, চুল ও নখ সংক্রান্ত কোনো সমস্যায় ভার্চুয়ালি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেই সমাধান পাবেন বলে আশা প্রকাশ করছেন গবেষকরা।

রোগী সংশ্লিষ্ট অংশের ছবি তুলে চিকিৎসককে পাঠালে স্পট বা বিভিন্ন লক্ষণের ওপর ভিত্তি করে ছবি পর্যালোচনা করে এআই সম্ভাব্য সমস্যা বা রোগ স্বয়ংক্রিয়ভাবে সনাক্ত করবে।গুগল আইও সংশ্লিষ্ট ডেভেলপারদের বাৎসরিক সম্মেলনে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ এই টুল আনার ঘোষণা দেয়। চলতি বছরের শেষ দিকে টুলটিকে অ্যাপ আকারে অবমুক্ত করা হবে।টুলটির সফল পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, এমনকি ইউরোপীয় দেশগুলোতে ব্যববহারের জন্য অনুমোদনও পেয়েছে।

এদিকে, একজন ক্যান্সার বিশেষজ্ঞ বলেছেন, এআই প্রযুক্তির কল্যাণে চিকিৎসকরা আরো কার্যকরভাবে রোগীদের চিকিৎসা সেবা দিতে পারবেন।গুগল জানিয়েছে, ত্বক, চুল ও নখের বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে প্রতি বছর ১০ বিলিয়ন মানুষ গুগলে খোঁজ করে। এসব সমস্যার ডিজিটাল সমাধানে গুগল টানা ৩ বছর কাজ করেছে। বিভিন্ন জটিল সব সমস্যার ৬৫ হাজার ছবির ডেটাসেটও তৈরি করেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব