ওয়ার্নিং মেসেজ পেয়েছেন? বন্ধ হয়ে যাচ্ছে লাখ লাখ জি-মেইল অ্যাকাউন্ট

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | ১২ নভেম্বর ২০২৩, ০৯:১৮

ফাইল ছবি

ডিসেম্বরেই বন্ধ হয়ে যাচ্ছে লাখ লাখ জি-মেইল অ্যাকাউন্ট। এরই মধ্যে সেই ওয়ার্নিং মেসেজ পাঠাতে শুরু করেছে সংস্থা। বিশ্বজুড়ে বিপুল স্টোরে জি-মেইল অ্যাকাউন্ট ডিলিট করার সিদ্ধান্ত নিয়েছে টেক জায়েন্ট।

যারা ২ বছরের বেশি সময় ধরে জি-মেইল অ্যাকাউন্ট লগইন করেননি তারা বিপদে পড়তে পারেন। কারণ গুগল সিদ্ধান্ত নিয়েছে যেসব জি-মেইল অ্যাকাউন্টে ২ বছরের বেশি সময় ধরে লগইন করা হয়নি, সেইসব অ্যাকাউন্ট সরিয়ে দেবে তারা। ইনঅ্যাকটিভ অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নতুন আপডেট নিজেদের পলিসিতে যুক্ত করেছে গুগল কর্তৃপক্ষ।

জি-মেইল অ্যাকাউন্ট বন্ধ হলে বিভিন্ন সমস্যায় পড়তে পারেন। জি-মেইলের সঙ্গে লিঙ্ক থাকে গুগল ডকস, ড্রাইভ, মিট, ক্যালেন্ডার এবং গুগল ফটোস। তাই অ্যাকাউন্ট যদি সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যায় তাহলে এই সব পরিষেবা পাওয়া যাবে না। পাশাপাশি যোগাযোগের জন্য জি-মেইলও ব্যবহার করতে পারবেন না।

বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিষেবা থেকে বঞ্চিত হয়ে যেতে পারেন আপনি। তাই ইউজারদের সাবধান করার জন্য তাদের এলার্ট পাঠানো শুরু করেছে গুগল। জেনে নিন যেভাবে আপনার জি-মেইল অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখবেন-

এরই মধ্যে আপনার কাছে গুগলের অ্যালার্ট মেইল এসে থাকলে সেখানে ক্লিক করে পুনরায় অ্যাক্টিভ করে নিতে পারেন। এছাড়াও জি-মেইল অ্যাকাউন্ট নিয়মিত ব্যবহার করেও সেটি অ্যাক্টিভ রাখতে পারেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব