গ্রামীণফোনের চেয়ারম্যান হলেন পেটার-বরে ফারবার্গ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | ২৭ অক্টোবর ২০২৩, ১০:০৪

গ্রামীণফোনের চেয়ারম্যান হলেন পেটার-বরে ফারবার্গ

গ্রামীণফোনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন পেটার-বরে ফারবার্গ। দুই দশকেরও বেশি সময় ধরে টেলিযোগাযোগ খাতের সঙ্গে সম্পৃক্ত পেটার-বরে ফারবার্গের অভিজ্ঞতা ও দক্ষতা গ্রামীণফোন বোর্ডকে আরও সমৃদ্ধ করবে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন।

বর্তমানে তিনি টেলিনর এশিয়ার প্রধান এবং টেলিনর গ্রুপ এক্সিকিউটিভ লিডারশিপ টিমের একজন সদস্য। ১৯৯৮ সালে টেলিনরে যোগদানের পর থেকে তিনি টেলিনর নর্ডিকসের প্রধান, ইমার্জিং এশিয়ার ক্লাস্টার হেড এবং টেলিনরের গ্রুপ এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট টিমের অংশ হিসেবে দায়িত্ব পালনসহ গ্রুপের উচ্চ পর্যায়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি নর্ডিক অঞ্চল এবং এশিয়ায় গ্রুপের ব্যবসায়িক কার্যক্রমেও নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছেন। তিনি টেলিনর নরওয়ে, টেলিনর মিয়ানমার ও গ্রামীণফোন বাংলাদেশে প্রধান নির্বাহী, ডিট্যাক থাইল্যান্ডের প্রধান অর্থ কর্মকর্তা এবং প্রধান বিপণন কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নরওয়েতে টেলিনর ইন্টারন্যাশনালের ফাইন্যান্স বিভাগে যোগদানের মাধ্যমে পেটার-বরে টেলিনরে নিজ ক্যারিয়ার শুরু করেন।

এর আগে, পেটার-বরে ফারবার্গ নরওয়ের সংসদ এবং অর্থ মন্ত্রণালয়েও উচ্চতর পদে দায়িত্ব পালন করেন। তিনি নরওয়েজিয়ান স্কুল অব ইকনোমিকস থেকে অর্থনীতি এবং ব্যবসায় প্রশাসনে ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি একজন স্বীকৃতিপ্রাপ্ত ইউরোপিয়ান ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট।

পেটার-বরে ফারবার্গকে প্রতিষ্ঠানের নতুন চেয়ারম্যান হিসেবে স্বাগত জানিয়েছে গ্রামীণফোন। তার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং জ্ঞান বাংলাদেশকে একটি স্মার্ট জাতিতে পরিণত করার লক্ষ্যে প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গিকে আরও শক্তিশালী করবে এবং দিক-নির্দেশনা দেবে বলে বিশ্বাস গ্রামীণফোনের।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব