টুইটারে আসছে ‘এডিট’ অপশন

তথ্যপ্রযুক্তি ডেস্ক | ৭ সেপ্টেম্বর ২০২২, ০০:২২

সংগৃহীত

এডিট বাটন নিয়ে এলো সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। অনেকদিন ধরে পরীক্ষা নিরীক্ষার পর এই ফিচারটি যোগ করলো জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

টুইটার জানায়,  আগামী কয়েক সপ্তাহের মধ্যে টুইটার ব্লু গ্রাহকদের জন্য এডিট বাটন চালু করা হবে।  

এর আগে টুইট বার্তা একবার পোস্ট করলে সেটি এডিট করা যেত না। কোনো ব্যবহারকারীকে বার্তা সংশোধন করতে হলে নতুন করে আবারও টুইট করতে হতো।  

এডিট বাটনের মাধ্যমে একজন টুইটার ব্যবহারকারী টুইট পোস্ট করার ৩০ মিনিটের মধ্যে সেটি পরিবর্তন করতে পারবে।

বর্তমানে বিশ্বে ৩২ কোটি টুইটার ব্যবহারকারী রয়েছে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমটির পক্ষ থেকে জানানো হয়, এডিট বাটন ফিচারের জন্য অনেকদিন ধরে অনেক অনুরোধ করা হচ্ছিল ব্যবহারকারীদের পক্ষ থেকে।  

২০২০ সালে একটি সাক্ষাৎকারে টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডরসি বলেছিলেন,  কোম্পানি সম্ভবত কখনোই এডিট বাটন চালু করবে না। কারণ, এটি ভুল তথ্য ছড়িয়ে দিতে সহায়তা করতে পারে।

সূত্র: এনডিটিভি



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা