আজ থেকে ওমরাহ শুরু

সময় ট্রিবিউন | ১১ আগষ্ট ২০২১, ১৭:১০

ফাইল ছবি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর বিদেশিদের ওমরাহ পালনের অনুমতি দিয়েছে সৌদি সরকার। করোনা মহামারির মধ্যেও সীমিত পরিসরে সফলভাবে হজ আয়োজনের পর গত ২৫ জুলাই দেশটির সরকার এ অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। আরবি ১৪৪৩ হিজরি সনের ১ মহররম অর্থাৎ আজ থেকে ওমরাহ পালনে ইচ্ছুকরা সৌদিতে প্রবেশ করতে পারবেন।

তবে বৈশ্বিক করোনা সংক্রমণ ঊর্ধ্বগতি থাকায় কোনো বিদেশি ওমরাহ যাত্রীকে সৌদি আরব স্বীকৃত করোনার টিকা অবশ্যই নিতে হবে। এ ছাড়া কোয়ারেন্টাইন পালনে মুসল্লিদের রাজি থাকতে হবে।

সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল ফাত্তাহ বিন সুলাইমান নাশাতের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, সৌদি আরবে করোনা ভাইরাস সংক্রমণ রোধে ফাইজার-বায়োএনটেক, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের অনুমোদন রয়েছে। যদি কেউ চীনের ভ্যাকসিন নেন তবে তাকে বুস্টার ডোজ নিতে হবে ফাইজার-বায়োএনটেক, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, জনসন অ্যান্ড জনসনের।

ওমরায় সবসময়ই নিরাপদ শারীরিক দূরত্ব মেনে চলতে হবে। অন্যদিকে সৌদি আরবে আসার পর বিদেশি ওমরাহ পালনকারীদের নির্দিষ্ট সময়ের কোয়ারেন্টাইন প্রক্রিয়া মেনে চলতে হবে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, টিকা গ্রহণকারী বিভিন্ন দেশের এমনকি সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশের মুসল্লিদের পৌঁছানোর পর কোয়ারেন্টাইনে থাকতে হবে। এই নিষেধাজ্ঞা তালিকায় বাংলাদেশ নেই। নিষেধাজ্ঞার তালিকায় আছে- ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা এবং লেবানন। এই দেশগুলোর মানুষ তৃতীয় কোনো দেশে কোয়ারেন্টাইন করে সৌদি আরব ঢুকতে পারবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর