যেসব দেশে ২৩ ঘণ্টা রোজা রাখবেন মুসলিমরা

সময় ট্রিবিউন | ১৩ এপ্রিল ২০২১, ২১:৩৯

ছবিঃ সংগৃহীত

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আজ (মঙ্গলবার) থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। তবে ভৌগোলিক অবস্থানের কারণে বিভিন্ন দেশে রোজার সময়ে ভিন্নতা দেখা যায়।

উত্তর মেরুর কাছাকাছি দেশগুলোতে সাধারণত রোজার সময় দীর্ঘ হয়। আবার দক্ষিণ মেরুর কাছাকাছি দেশগুলোতে রোজার সময় অপেক্ষাকৃত কম দীর্ঘ হয়।

চলতি বছর সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখতে হবে ফিনল্যান্ডের মুসলিমদের। সেখানে এ বছর রোজার সময় ২৩ ঘণ্টা ৫ মিনিট। নরওয়ে ও সুইডেনের মতো অন্য স্ক্যাডানেভিয়ান দেশেও এই দীর্ঘ সময় ধরে রোজা রাখতে হবে।

অস্ট্রেলিয়ার মুসলিমদের এ বছর ১১ ঘণ্টা ৫৯ মিনিট পানাহার থেকে বিরত থাকতে হবে। আলজেরিয়া ও তিউনিসিয়ার মতো আরব দেশগুলোতে রোজার প্রথম দিন হবে ১৪ ঘণ্টা ৩৯ মিনিটের। আর শেষ রোজার সময় হবে ১৫ ঘণ্টা ৫০ মিনিট।

এ বছর মক্কায় প্রথম রোজার দৈর্ঘ্য হবে ১৩ ঘণ্টা ৫১ মিনিট। আর শেষ রোজার সময়কাল হবে ১৪ ঘণ্টা ৭ মিনিট।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর