১০ আগস্ট আবারও ওমরাহ হজ শুরু

সময় ট্রিবিউন | ২৬ জুলাই ২০২১, ২১:৫৯

ছবি: সংগৃহীত

আগামী ১০ আগস্ট থেকে আবারও সৌদি আরবের বাইরের দেশের বাসিন্দারা ওমরাহ পালন করতে পারবেন। গতকাল রোববার ওমরাহ পুনরায় চালু করার ঘোষণা দেয় সৌদি সরকার। এখন সৌদির নাগরিক এবং দেশটিতে বসবাসকারীরা ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএর বরাত দিয়ে সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিচালনাকারী পর্ষদের প্রধান আবদুল রহমান আল সুদাইস ওমরাহ পালনকারী এবং মুসল্লিদের গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে প্রস্তুতি শেষ করার নির্দেশনা দিয়েছেন। চলতি মাসের শুরুতে হজ পালনকে সামনে রেখে ওমরাহ হজের আবেদন গ্রহণ বন্ধ করে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এদিকে করোনা মহামারির মধ্যে টানা দ্বিতীয় বছরের মতো বিদেশিদের হজ পালন বন্ধ রেখেছে সৌদি আরব। গতবারের মতো এবারও শুধু সৌদি নাগরিক এবং দেশটিতে বসবাসকারীরা হজ করার সুযোগ পেয়েছেন।

এ বছর হজ পালন করতে কিছু শর্ত মেনে চলতে হয়েছে মুসল্লিদের। করোনার টিকার দুটি ডোজই নেওয়া ব্যক্তিরা হজ পালনের সুযোগ পেয়েছেন। এ ছাড়া এক ডোজ নেওয়ার পর অন্তত ১৪ দিন পার করা অথবা যাঁরা করোনা সংক্রমণ থেকে সেরে ওঠার পর টিকা নিয়েছেন, তাঁরাও হজ পালন করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর