'নামাজের আগে-পরে মসজিদে সভা-সমাবেশ করা যাবে না'

সময় ট্রিবিউন | ৮ এপ্রিল ২০২১, ০২:১৩

ফাইল ছবি

দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে নামাজ ও প্রার্থনার আগে ও পরে সভা-সমাবেশে না করাসহ তিনটি শর্ত দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তিন শর্ত মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

শর্তগুলো হলো-
১. জুমা ও অন্যান্য ওয়াক্তের নামাজ এবং প্রার্থনার আগে ও পরে মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কোনো ধরনের সভা ও সমাবেশ করা যাবে না।

২. মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে তারাবিসহ অন্যান্য নামাজ আদায় করতে হবে এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে প্রার্থনা করতে হবে।

৩. এছাড়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রজ্ঞাপন ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী ধর্ম মন্ত্রণালয় থেকে গত ৫ এপ্রিল জারি করা ১০ দফা নির্দেশনা সবাইকে মেনে চলতে হবে।

স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ইসলামিক ফাউন্ডেশন এবং সংশ্লিষ্ট মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের পরিচালনা কমিটিকে এসব নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। নির্দেশনা লঙ্ঘন হলে দায়িত্বশীলদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর