আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ানোর উপায়

সময় ট্রিবিউন | ১৮ জুন ২০২১, ১৭:৫৪

ছবি : ইন্টারনেট

আমাদের সকলের সৃষ্টিকর্তা আল্লাহ। তিনি আমাদের রিজিকদাতা এবং পালনকর্তা। আমাদের প্রয়োজনীয় সব জিনিস না চাইতেই তিনি আমাদের দিয়েছেন। তার ভালবাসার কোন শেষ নেই।

নেয়ামতের বিপুলতার দিক থেকে যদি আমরা আমাদের প্রতি তার ভালোবাসার পরিমাপ করি, তবে আমাদের বিবেচনা করা উচিত তিনি আমাদের ভালোবাসা পাওয়ার কত বড় হকদার।

আল্লাহর প্রতি আমাদের ভালোবাসার বৃদ্ধিতে সহায়ক পাঁচ উপায় এখানে আলোচনা করা হল।

এক: বুঝে বুঝে যথাযথ হক আদায় করে কুরআন পাঠ করা আল্লাহর প্রতি ভালোবাসা ‍বৃদ্ধিতে সহায়ক এক উপায়। কেননা কুরআন আল্লাহর কালাম এবং এর মাধ্যমে আমরা তার কথাই জানতে পারি। কুরআনই আমাদেরকে আল্লাহর সাথে সংযুক্ত করতে পারে।

দুই : ব্যস্ততা বা অবসরে নিয়মিত আল্লাহর যিকির তথা স্মরণ আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধিতে সহায়তা করে।

তিন : ফরয ও ওয়াজিব ইবাদতের পাশাপাশি সুন্নত ও নফল ইবাদত পালনও আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধির জন্য সহায়ক। রাসূল (সা.) বর্ণিত এক হাদীসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেন, আমার বান্দারা ফরয ও ওয়াজিব ইবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হতে থাকে। এরপর সে সুন্নত ও নফল ইবাদতের মাধ্যমে আমার নিকটতম হয়। যখন সে আমার নিকটতম হয়, আমি তাকে ভালোবাসি। আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে, তার পা হয়ে যাই, যা দিয়ে সে হাঁটে, তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে।

চার : আল্লাহকে ভালোবাসা ব্যক্তিদের সংস্পর্শও আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধির অন্যতম উপায়। আমাদের এমন ব্যক্তির সংস্পর্শে থাকা উচিত, যাদের দেখে আল্লাহর কথা স্মরণ হয়।

পাঁচ : আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধির অপর এক উপায় তার সুন্দরতম নামগুলো শেখা। আল্লাহর সুন্দরতম নামগুলো শেখার মাধ্যমে আমরা তার গুণ সম্পর্কে জানতে পারি এবং তার প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি করতে পারি।

আমরা সকলেই যেনো আল্লাহর প্রতি আমাদের ভালোবাসাকে বৃদ্ধি করে নিতে পারি, আল্লাহ আমাদের সেই তাওফিক দান করুন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর