বেশিরভাগ কবরে আজাব হয় যে দুই কারণে

ইসলাম ডেস্ক | ২৭ নভেম্বর ২০২৩, ১০:০৫

বেশিরভাগ কবরে আজাব হয় যে দুই কারণে

হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তায়ালা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি বললেন, ওই দুই কবরবাসীর আজাব হচ্ছে। অবশ্য তাদেরকে কোন বড় ধরনের অপরাধ (বা কোন কঠিন কাজের) জন্য আজাব দেওয়া হচ্ছে না। তাদের একজন পেশাবের ছিটা থেকে বাঁচত না, আর অপর জন মানুষের চোগলখুরী করে বেড়াত। এরপর তিনি একটি খেজুরের ডাল ভেঙে দুই টুকরো করলেন এবং কবর দুইটির ওপর টুকরা দুইটি পুঁতে দিলেন।’(বুখারী ও মুসলিম)।

হাদিসে রাসূল (সা.) সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে দুইটি কারণে তাদের আজাব দেয়া হচ্ছে, তা থেকে মুক্ত থাকা তাদের জন্য কোনো কঠিন কিছু ছিল না। অন্যদিকে এই দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আল্লাহর কাছে গুরুতর অন্যায়। বিষয়টি খুব হালকা নজরে দেখার সুযোগ নেই।

এই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দুটি বিষয় সম্পর্কে উম্মতকে সর্তক করেছেন যার প্রতি মানুষ খুব একটা গুরুত্ব দেয় না। তার একটি হলো পেশাবের ছিটা থেকে বেঁচে থাকা। অর্থাৎ, পবিত্রতার প্রতি বিশেষ গুরুত্ব না দেওয়ার কারণে তার কাপড়-চোপড় অপবিত্র হয়ে যেতো। আর ইসলামে পবিত্রতার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ।

অপরটি হলো- অন্যের কাছে আরেকজনের নিন্দা চর্চা না করা। মানুষের চোগলখুরী করার মাধ্যমে মূলত একজনের সঙ্গে অপরজনের শত্রুতা বাড়ে এবং রেশারেশি বাড়ে। যারা মূলত চোগলখুরী করে তারা এক বন্ধুর কাছে গিয়ে অপর বন্ধুর দোষ বর্ণনা করে। এতে করে তাদের দূরত্ব এবং বিবাদ সৃষ্টি হয়।

ইসলামের আগমন হয়েছে মূলত মানুষের মাঝে ভালোবাসা, হৃদ্যতা বাড়াতে এবং ঝগড়া বিবাদ দূর করতে। তাই অন্যের সঙ্গে দূরত্ব তৈরি হয়, সম্পর্ক নষ্ট হয়, এমন যেকোনো কাজ থেকে বিরত থাকা উচিত।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর