এবারও ঈদের জামাত হচ্ছে না শোলাকিয়ায়

সময় ট্রিবিউন | ১১ মে ২০২১, ০১:৫৮

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গতবারের মতো এবারও কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। সরকারি সিদ্ধান্তে ঈদের জামাত না করার সিদ্ধান্ত হয়েছে।

শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ–জামাত অনুষ্ঠিত হয়ে থাকে।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, করোনা পরিস্থিতিতে উন্মুক্ত স্থানে বড় জমায়েত পরিহার করার বিষয়ে সরকারি নির্দেশনা আছে। এ অবস্থায় ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শোলাকিয়ায় এবার বড় পরিসরে ঈদুল ফিতরের নামাজের জন্য জামাত হবে না। এর পরিবর্তে শহরের বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে একাধিক ঈদ-জামাত অনুষ্ঠিত হবে।

এর আগেও গত বছর করোনা মহামারির কারণে ঐতিহাসিক এই ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি।

জানা যায়, ১৮২৮ সালে শোলাকিয়া মাঠে ঈদের জামাতে সোয়া লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছিলেন। এরপর এ মাঠের নাম ‘সোয়া লাখিয়া’ হয়ে যায়। পরে মাঠটি শোলাকিয়া নামেই পরিচিত হয়ে যায়।

শোলাকিয়া মাঠে এই প্রথম পরপর দুই বছর কোনো ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর