খালেদা জিয়ার কিছু হলে প্রধানমন্ত্রী নিরাপদে থাকবেন না: রিজভী

সময় ট্রিবিউন | ১০ ডিসেম্বর ২০২১, ০২:২৩

ছবিঃ সংগৃহীত

রাষ্ট্রক্ষমতায় থাকাকালে বেগম খালেদা জিয়া কখনো আওয়ামী লীগের ওপর নিষ্ঠুরতা করেননি বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এ দাবি করেন। 

একইসঙ্গে খালেদা জিয়ার সরকার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ‘অসত্য’ বলেও দাবি করেন তিনি। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘আমি বিএনপি নেতাদের জিজ্ঞাসা করি, তারা যে সহানুভূতি দেখাতে বলে, সহযোগিতা চায়, খালেদা জিয়া আমাদের সঙ্গে কী আচরণটা করেছেন?’

আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতনের ভিডিও খালেদা জিয়া ও তারেক রহমান দেখতেন এবং তা দেখে উৎফুল্ল হতেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ ধরনের হিংস্র একটি চরিত্র আমরা দেখেছি তার (খালেদা জিয়া) মাঝে।’

প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের বিরোধিতা করে রিজভী বলেন, বেগম জিয়া কখনও আওয়ামী লীগের ওপর নিষ্ঠুরতা করেনি, প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য অসত্য।

বিএনপি চেয়ারপারসনের বর্তমান অবস্থার জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করে রিজভী বলেন, খালেদা জিয়ার কিছু হলে প্রধানমন্ত্রী নিরাপদ থাকবেন, এটা মনে করার কোনো কারণ নেই। বেগম জিয়া অত্যন্ত অসুস্থ। তার কিছু হলে জনগণ মেনে নেবে না।

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২