বিএনপি নেতা আলালের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের

ঢাবি প্রতিনিধি | ৮ ডিসেম্বর ২০২১, ০৮:২৬

ছবিঃ সংগৃহীত

বিএনপির এক দলীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগ এনে বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। মঙ্গলবার সন্ধ্যায় শাহবাগ থানায় উপস্থিত হয়ে এই অভিযোগ করেন নূরউদ্দীন আহমেদ নামে সেই শিক্ষার্থী।

তিনি বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের সমালোচনা করতে গিয়ে আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়ে অশালীন আক্রমণ করেন। পাশাপাশি ধর্মীয় রীতির প্রতি ইঙ্গিত করেও আপত্তিকর বক্তব্য রাখেন।

অভিযোগ পত্রে উল্লেখ করা হয় , গত ৬ ডিসেম্বর রাত ১২টায় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ২৩৯নং রুমে বসে একটি লিংকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আলালের ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ বক্তব্যের ভিডিও দেখতে পান। এটি সরকার ও দেশের জনগণের জন্য হেয়প্রতিপন্ন ও মানহানিকর। এই ঘটনার বিষয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে অভিযোগ করতে কিছুটা দেরি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নূরউদ্দিন বলেন, দেশের একজন প্রধানমন্ত্রী উনি একজন সম্মানিত ব্যক্তি। আমি যখন রুমে বসে বিএনপি নেতার এ বক্তব্য শুনি তখন আমার খুব খারাপ লাগে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সচেতন শিক্ষার্থী এবং ছাত্রলীগের কর্মী হিসেবে শাহবাগ থানায় বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেছি। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুদ হাওলাদার বলেন, ‘অভিযোগটি আমরা জিডি হিসেবে গ্রহণ করেছি। এখন এটি আমরা সাইবার ক্রাইম ইউনিটে পাঠাব। তারা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে।'



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর