হাফ ভাড়ার জন্য আইন পাসের দাবি রুমিনের

সময় ট্রিবিউন | ২৮ নভেম্বর ২০২১, ০৮:২২

বিএনপির সংরক্ষিত নারী আসনের সাংসদ রুমিন ফারহানা-ফাইল ছবি

সব গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া প্রচলন করতে জাতীয় সংসদে আইন পাস করার দাবি জানিয়েছেন বিএনপির সাংসদ রুমিন ফারহানা।

শনিবার জাতীয় সংসদে ‘মহাসড়ক বিল ২০২১’ পাসের আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান তিনি।

রুমিন ফারহানা বলেন, সরকার বলে, বেসরকারি গণপরিবহনের ভাড়া নির্ধারণের ক্ষমতা সরকারের নেই। কথাটি সঠিক বা সত্য নয়। কারণ, সরকার যদি ব্যবসার জন্য কোনো আইন করে, সেটা মেনে নিয়ে ব্যবসা করতে হয় ব্যবসায়ীদের। সরকার রাষ্ট্রীয় মালিকানাধীন ও বেসরকারি পরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার আইন করতে পারে। সে ক্ষেত্রে সবাইকে সেটা মানতে হবে। শুধু শহর এলাকার বাসে নয়, সব গণপরিবহনে অবলিম্বে শিক্ষার্থীদের হাফ ভাড়া দিয়ে যাতায়াতের আইনি বিধান করা হোক।

রুমিন বলেন, সম্প্রতি বাস ভাড়া বাড়ানোর পর মালিকপক্ষ হাফ ভাড়া বন্ধ করে দিয়েছে। এর জেরে শিক্ষার্থীরা পথে নেমেছেন। কিন্তু তাঁদের ওপর ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন। তিন বছর আগে যখন আন্দোলন হয়েছিল, তখন হেলমেট পরে তাঁরা চেহারা লুকানোর চেষ্টা করেছিলেন। এবার যখন ঝাঁপিয়ে পড়লেন হেলমেট পরা ছিলেন না।

সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় শিক্ষার্থীসহ দুজন নিহত হওয়ার কথা তুলে ধরে রুমিন বলেন, ২০১৮ সালে শহীদ রমিজ উদ্দিন কলেজের শিক্ষার্থী নিহত হওয়ার পর ছাত্ররা রাস্তায় নেমে এসেছিল। তখন সরকার পরিবহন আইন করে। কিন্তু পরিবহনমালিক ও শ্রমিকদের চাপে সংশোধন করে শাস্তি কমানো হচ্ছে। গুরুত্বপূর্ণ চারটি ধারা স্থগিত রাখা হয়েছে, এসব ধারায় কোনো মামলা হয়নি। এটি ছাত্রদের সঙ্গে স্রেফ প্রতারণা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর