রিজভীসহ বিএনপির ৮ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সময় ট্রিবিউন | ২৬ নভেম্বর ২০২১, ১১:৫০

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ছবি: ফাইল ফটো

বিশেষ ক্ষমতা আইনে ২০১৫ সালের এক মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির ৮ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত সরকারি কৌসুলি তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করে জানান, বিচারক কেএম ইমরুল কায়েস বিএনপির আট নেতাসহ ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করে ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের ব্যাপারে আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দেওয়ার আদেশ দেন বিচারক।

এই মামলায় বিএনপির নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ২৪ জন জামিনে আছেন। পলাতকদের মধ্যে আরও আছেন ঢাকা সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর এম এ কাইয়ুম।

এই মামলার অভিযোগে বলা হয়েছিল, ২০১৫ সালের ২৬ জানুয়ারি বাড্ডায় রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করেন। মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও হাতবোমা বিস্ফোরণ ঘটানো হলে সেখানে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এই ঘটনার পর পুলিশ বাড্ডা থানায় রিজভীসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা করে।

২০১৯ সালের ২৯ ডিসেম্বর পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক জাহিদুর রহমান ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর