পুলিশ বিএনপি নেতাকর্মীদের নিপীড়ন শুরু করেছে

খুলনা প্রতিনিধি | ২৪ নভেম্বর ২০২১, ০২:৪৪

ছবিঃ সংগৃহীত

খুলনায় পুলিশ নতুন করে বিএনপি নেতাকর্মীদের ওপর নিপীড়ন, হয়রানিমূলক মামলা ও গ্রেফতার শুরু করেছে, এছাড়াও সরকার রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় নগরীর কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।

তিনি বলেন, সোমবার খুলনায় বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে ৭১ জন নেতাকর্মীকে আহত করে। অথচ উল্টো বিএনপির ৪১ জন নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় ৩২০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে নেতারা বলেন, পুলিশ সোমবার খুলনায় বিএনপির সিনিয়র নেতাদের গরুপেটা পিটিয়েছে। পুলিশের স্বেচ্ছাচারিতার চূড়ান্ত রূপ দেখছি আমরা। এর আগে পুলিশ খুলনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ২০০টি মামলা দিয়েছে। অবিলম্বে পুলিশের এই কর্মকাণ্ড বন্ধ না হলে ৫ হাজার নেতাকর্মীকে নিয়ে স্বেচ্ছায় কারাবরণের কর্মসূচি ঘোষণা করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর