আ.লীগ টাকা নিয়ে বিদেশে পাচার করছে : আব্বাস

সময় ট্রিবিউন | ৩১ অক্টোবর ২০২১, ০৫:১৮

ছবিঃ সংগৃহীত

নিত্যপণ্যের দাম একবার বাড়লে আবার কমবে, এটাই নিয়ম। কিন্তু দেশে যখন বাড়ে তখন আর কমে না। লাফিয়ে লাফিয়ে দাম আরও বাড়ে। কারণ, সিন্ডিকেট করে আওয়ামী লীগ টাকা নিয়ে বিদেশে পাচার করছে।

শনিবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়বাদী যুবদল আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এক মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে মির্জা আব্বাস বলেন, অত্যাচার-অনাচার করে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যায়। সুতরাং আপনিও পারবেন না। যত পেটান, যত মারেন, আমাদের কর্মীদের ক্ষমতা আরও বাড়বে।

তিনি বলেন, তারেক রহমান নাকি লন্ডনে বসে মামলা-হামলা পরিচালনা করছেন। তিনি যদি লন্ডন থেকে এসব পরিচালনা করতে পারেন, তাহলে দেশে আসলে কী করবেন! সুতরাং কথা বলার সময় বুঝে শুনে বলবেন। আমরাও কিন্তু মুখে কুলূপ এঁটে বসে থাকি না।

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে মির্জা আব্বাস বলেন, তিনি বিদেশ যাওয়ার ভিসা পাচ্ছেন না। অথচ কয়েকদিন আগে আমাদের দেশের একজন বিশেষ ব্যক্তি ট্রিটমেন্ট করে দেশে আসলেন। কিন্তু দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর ভিসা হয় না। তার অপরাধ, তিনি এদেশে গণতন্ত্র দিয়েছিলেন। এই দেশের গণ-মানুষের স্বাধীনতা দিয়েছিলেন। খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন তিনবার পূজা আর রোজা একসঙ্গে হয়েছে। তখন খালেদা জিয়া সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখেছিলেন। তখন কোনো সাম্প্রদায়িক হামলা হয়নি। এই সরকার উস্কানি দিয়ে সাম্প্রতিক দাঙ্গা লাগিয়েছে। এটা প্রমাণ করে তারা ক্ষমতা থাকতে চাচ্ছে। আমরা এটা হতে দেবো না।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর