স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন: ১০ পদপ্রত্যাশীর ডোপ টেস্ট

সময় ট্রিবিউন | ৪ অক্টোবর ২০২১, ০৭:১৭

-ফাইল ছবি

আগামী ৫ অক্টোবর জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষ্যে দলটির সভাপতি-সাধারণ সম্পাদক পদের সম্ভাব্য ১০ প্রার্থীর ডোপ টেস্ট করা হয়েছে।

দলটির ত্রিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই তথ্য জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) শাহ জালাল মুকুল।

তিনি বলেন, ডোপ টেস্টে যাঁদের ফল ভালো আসবে, শুরু তাঁরা প্রার্থী হতে পারবেন।

রোববার সন্ধ্যা ছয়টায় জয়পুরহাট জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগ এই সভার আয়োজন করে।

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নেতা শাহ জালাল সভায় বলেন, স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির পদপ্রত্যাশীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক। ডোপ টেস্ট ছাড়া কেউ কমিটিতে আসতে পারবেন না। যদিও গঠনতন্ত্রে ডোপ টেস্টের কথা বলা নেই। আমরা ভবিষ্যতে গঠনতন্ত্রে ডোপ টেস্টের কথা আনব। এখন ডোপ টেস্ট ছাড়া কেউ প্রার্থিতা দাখিল করলে তাঁকে বাদ দেওয়া হবে।

শাহ জালাল বলেন, মাদকাসক্ত ব্যক্তি কখনো নেতৃত্ব দিতে পারেন না। এ কারণেই ডোপ টেস্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে। জয়পুরহাট জেলার ১০ জন ঢাকায় গিয়ে ডোপ টেস্ট করিয়েছেন। তাঁরা হলেন আতিকুল আনোয়ার, আবিদ আজাদ, গোলাম মোর্শেদ, নাহিদ আস-সাকিব, শামীম আহাম্মেদ, রমজান আলী সরদার, মুক্তারাম দাস, আরিফ রব্বানী, সাজিদ রাব্বি রাহাত ও তিতাস নবী। তাঁরা সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী। ডোপ টেস্ট ছাড়া কাউকে কমিটিতেও রাখা হবে না।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম সৈকত জানান, ২০১৫ সালের ২২ জুন সবশেষ জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর