খালেদা জিয়ার পরিবারের আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

সময় ট্রিবিউন | ৭ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪৯

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া-ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে সরকারের অনুমোদন চেয়ে তাঁর পরিবারের করা আবেদনের বিষয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়।

আইনমন্ত্রী আনিসুল হকের মতামতের ফাইল আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রীর মতামতের পর এই ফাইল যাবে প্রধানমন্ত্রীর কাছে।

আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে এসব নিশ্চিত করেছেন।

তবে কী মতামত দিয়েছেন তা বলতে রাজি হননি আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, খালেদা জিয়াকে সাজা স্থগিতের শর্ত দিয়ে মুক্তি দেওয়া হয়েছে। এখন আইনীভাবে যে মতামত দেওয়ার, তা–ই দিয়েছেন তিনি।

এর আগে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়। সরকারের পক্ষ থেকে জানা গেছে, আবেদনে আগের মতোই খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর অনুরোধ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর