দেশে সত্যিকারের রণাঙ্গনের যোদ্ধাদের অপমান করা হচ্ছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক | ৩০ আগষ্ট ২০২১, ২২:০০

ছবি: সংগৃহীত

দেশে যারা সত্যিকারের রণাঙ্গনের যোদ্ধা, বর্তমানে তাদেরকে অপমান করা হচ্ছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ঐতিহাসিক সত্যের প্রমাণ লাগে না।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, রুহুল আমিন গাজী একজন মুক্তিযোদ্ধা তার ওপর নিপীড়ন কেন? কারণ একটাই তিন সত্য কথা বলেন, লিখনির ক্ষুরধার, আর লিখনির ক্ষুরধার হলে এই সরকারের সমালোচনা আসবে। একজন বিবেকবান মানুষ যদি সে সাংবাদিক হয়, তাহলে তিনি লিখবেন না? অবশ্যই লিখবেন। আর এই অপরাধে তিনি আজ কারাগারে। আর যারা দুর্নীতি করছে, সন্ত্রাস করছে, তারা দিব্যি ঘুরে বেড়ান, এমপি মন্ত্রী হন।

সাবেক এই ছাত্র নেতা বলেন, আজ আন্তর্জাতিক গুম দিবস। এই দেশে অনেকেই গুম হচ্ছে, হয়েছে। আর এসব গুমের মূল হোতা এই সরকার। গুমের মতো একটি বিষয় আজ আমাদের জনগণের মুখেমুখে। কারণ এটিকে জনসংস্কৃতি অবিচ্ছিন্ন অংশ হিসেবে পরিণত করেছে এই সরকার। প্রতিদিন প্রতিটি ঘরে প্রতিটি মানুষ আতঙ্ক বিরাজ করছে কখন তার সন্তানকে তুলে নিয়ে যাওয়া হয়। এই গুমের সংস্কৃতি চালু করেছে এই সরকার।

সত্য কথা বললে আওয়ামী লীগের বিপক্ষে চলে যায় মন্তব্য করে রিজভী বলেন, রুহুল আমিন গাজী, কবি আল মাহমুদ- এরা সব সময় সত্য কথা দেশের পক্ষে বলেছেন। সত্য কথা, দেশের পক্ষে বললে আওয়ামী লীগের বিপক্ষে যায়। সেজন্যে এসব বরেণ্য ব্যক্তিকে এ সরকার স্বীকৃতি দেয়নি।

তিনি বলেন, দেশে যে অন্ধকার অত্যাচার নিমজ্জিত হয়েছে তার থেকে মুক্তি পেতে হলে শুধু রাজনৈতিক দল নয়, পেশাজীবী সংগঠনসহ সকলকে সংগ্রাম করতে হবে। এই অত্যাচারীর হাত থেকে মুক্তি না পেলে রুহুল আমিন গাজীর মতো বরেণ্য ব্যক্তিদের ওপর নির্যাতন চলতে থাকবে।

বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ডিইউজের সভাপতি কাদের গণি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কবি আবদুল হাই শিকদার, এলাহি নেওয়াজ খান সাজু,মোদাব্বের হোসেন, খুরশিদ আলম, শাহীন হাসনাত, বাসির জামাল, রাশেদুল হক, দিদারুল আলম প্রমুখ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর